শরীআতে মুহাম্মাদী

এ বইটিতে সংক্ষিপ্তভাবে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামের সকল মৌলিক বিষয় উপস্থাপন করা হয়েছে—জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিকনির্দেশনা পেতে এটি একটি পূর্ণাঙ্গ সহায়িকা।
সঞ্চয়নেঃ মনসুর আলী মুহাম্মাদী
সংশোধিত ও বর্ধিত পঞ্চম সংস্করণ; বড়ো সাইজ; ৮০০ পৃষ্ঠা; ১২-টি পর্ব।

বিষয়সমূহ: ইসলাম, শরীআত, ঈমান, নামায, যাকাত, রমযান ও রোযা, হজ্জ ও উমরাহ, কুরবানী, বিবাহ ও দাম্পত্য জীবন, মহিলা মাসাইল ও শিশু প্রতিপালন, ইসলামী জ্ঞান ও দুআসমূহ।

★★★★★
₹700.00 ₹820.00 15% OFF

Place Your Order

Fill in your details to order শরীআতে মুহাম্মাদী

1 Personal Information

2 Delivery Address

3 Order Details

📖

শরীআতে মুহাম্মাদী

এ বইটিতে সংক্ষিপ্তভাবে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামের সকল মৌলিক বিষয় উপস্থাপন করা হয়েছে—জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিকনির্দেশনা পেতে এটি একটি পূর্ণাঙ্গ সহায়িকা।
সঞ্চয়নেঃ মনসুর আলী মুহাম্মাদী
সংশোধিত ও বর্ধিত পঞ্চম সংস্করণ; বড়ো সাইজ; ৮০০ পৃষ্ঠা; ১২-টি পর্ব।

বিষয়সমূহ: ইসলাম, শরীআত, ঈমান, নামায, যাকাত, রমযান ও রোযা, হজ্জ ও উমরাহ, কুরবানী, বিবাহ ও দাম্পত্য জীবন, মহিলা মাসাইল ও শিশু প্রতিপালন, ইসলামী জ্ঞান ও দুআসমূহ।

₹700.00
₹820.00

Order Summary

Item Price ₹700.00
Quantity 1
Subtotal ₹700.00
Shipping Free
Total ₹700.00

4 Payment Method

By placing this order, you agree to our Terms & Conditions

About This Book

এ বইটিতে সংক্ষিপ্তভাবে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামের সকল মৌলিক বিষয় উপস্থাপন করা হয়েছে—জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দিকনির্দেশনা পেতে এটি একটি পূর্ণাঙ্গ সহায়িকা।
সঞ্চয়নেঃ মনসুর আলী মুহাম্মাদী
সংশোধিত ও বর্ধিত পঞ্চম সংস্করণ; বড়ো সাইজ; ৮০০ পৃষ্ঠা; ১২-টি পর্ব।

বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচিতি:
১. ইসলাম: এক আল্লাহর পরিচয়, অন্যান্যধর্মগ্রন্থে তাঁর উল্লেখ, ও ইসলামের সত্যতার প্রমাণ।
২. শরীআত: কুরআন-হাদীস ভিত্তিক সঠিক পথ, মাযহাব ও বিদআতের বিশ্লেষণ।
৩. ঈমান: তাওহীদের গুরুত্ব, শির্কের ধরন ও পরিণতি।
৪. নামায: রসূলুল্লাহ ﷺ এর সহীহ নামাযের পূর্ণ তরীকা।
৫.যাকাত: কুরআন-হাদীস অনুযায়ী যাকাতের নিয়মাবলি।
৬. রমযান ও রোযা: রোযার ফযীলত, তারাবীহ, চাঁদ দেখা ও ঈদের বিধান।
৭. হজ্জ ও উমরাহ: সহীহ পদ্ধতি ও হজ্জের বিকল্প নেকী অর্জনের উপায়।
৮. কুরবানী: কুরবানীর নিয়ম, দলীল ও করণীয় আমলসমূহ।
৯. বিবাহ ও দাম্পত্য জীবন: স্বামী-স্ত্রীর অধিকার, কর্তব্য ও তালাক বিষয়ক নির্দেশনা।
১০. মহিলা ও শিশু প্রতিপালন: নারীর মর্যাদা, মাসাইল ও সন্তান লালনপালনের দিকনির্দেশ।
১১. ইসলামী জ্ঞান: অক্ষর বিন্যাস অনুযায়ী প্রয়োজনীয় মাসাইল ও দলীল।
১২. দুআসমূহ: প্রয়োজনীয় দুআ ও বিদআত সম্পর্কে সতর্কতা।

বই সম্পর্কে বেশকিছু বিশিষ্ট আলিমগণ প্রশংসনীয় অভিমত ব্যক্ত করেছেন। তার মধ্যে তিন জন আলিমের অভিমত সংক্ষেপে দেওয়া হলো—

১️. মনসূর আলী মুহাম্মাদী সাহেব কর্তৃক সংকলিত “শরীআতে মুহাম্মাদী” সঊদী আরবে বসে দেখার সুযোগ হয়। মুহাম্মাদী শরীআতের বহু বিধান তিনি সংক্ষেপে সংকলন করেছেন, যা সাধারণত একত্রে পাওয়া যায় না। সহজ ও বাংলা ভাষায় তার এই কাজ প্রশংসনীয়। এই গ্রন্থ পড়ে অজানা মুসলিমরা শরীআতের বহু বিষয় জানতে পারবে। মহান আল্লাহর নিকট দোআ—তিনি যেন সংকলককে সৎপথের দিশারী হিসেবে কবুল করেন ও দ্বীনের খেদমতের তাওফীক দান করেন।
(তাং: ১৭-০৬-২০১৫ | বিনীত: আব্দুল হামিদ ফাইযী মাদানী, দাওয়াত অফিস, আল-মাজমাহ, সৌদি আরব)

২. শাইখ আব্দুল্লাহ সালাফী (সভাপতি, জমঈয়তে আহলেহাদীস পশ্চিমবঙ্গ) বলেন:
“শরীআতে মুহাম্মাদী (সাঃ)” বইটি পাঠ করে আমি গভীরভাবে উপকৃত হয়েছি। ইসলামী বিধান অনুযায়ী পূর্ণ জীবন পরিচালনা করতে আগ্রহীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ বই। সহজ, তথ্যসমৃদ্ধ ও দলীলভিত্তিকভাবে বিষয়গুলো সুবিন্যস্তভাবে উপস্থাপিত হয়েছে। লেখক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে দলীল সংগ্রহ করে কুরআন ও হাদীসের আলোকে সঠিক পথের দিকনির্দেশনা দিয়েছেন। এটি কুরআন ও সুন্নাহর দলীলসহ পূর্ণাঙ্গ ইসলামের সংক্ষিপ্ত প্রতিচ্ছবি।
(তাং: ১০-০৫-২০১০ | আব্দুল্লাহ সালাফী, সাগরদিঘী, মুর্শিদাবাদ)

৩. প্রফেসর গোলাম মোস্তফা (কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়) বলেন:
মনসূর আলী মুহাম্মাদী সাহেবের “শরীআতে মুহাম্মাদী” পড়ে আমি সত্যিই মুগ্ধ। একখানা বইয়ে সালাত, যাকাত, হজ্জ, সওম, কুরবানী ও অন্যান্য বিষয়ে কুরআনের আয়াত ও সহীহ হাদীসের দলীলসহ ব্যাখ্যা পাওয়া অত্যন্ত বিরল। বাংলায় ইসলামী শরীআতের উপর এ ধরনের দলীলনির্ভর বই আগে দেখা যায়নি। আমি বইটির ব্যাপক প্রচার কামনা করি এবং লেখকের জন্য আল্লাহর তাওফীক প্রার্থনা করি।
(তাং: ২১-০৮-২০০৮ | মোঃ গোলাম মোস্তফা, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়)

প্রকাশনায়: আয়মা ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট (ট্রাস্ট)
গ্রাম: আয়মা | পোস্ট: বাওয়ালী | থানা: নোদাখালী | জেলা: দক্ষিণ ২৪ পরগণা | ভারত – ৭৪৩৩৮৪
প্রকাশিকা: মনিরা খাতুন ও জাহানারা বেগম

Call বা WhatsApp করুনঃ +91 9477081723

Customer Review Images

Customer Review